দৈনিক প্রতিযোগিতা
কবিতা: প্রকৃত ভালোবাসা,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:08.07.2021
পোস্টের তারিখ:09.07.2021
_______________________
প্রকৃত ভালোবাসায়,
নয় কাদা ছোড়াছুড়ি,
নয় হিসবে কষাকষি,
নয় এসিডের ঢেলাঢেলি,
নয় কোনোরকম কোনো ক্ষতি,
না কারোকাছে বদনামের ঝুড়ি,
না কারো সাথে তুলনার বাড়াবাড়ি।
ভালোবাসার মানুষটির জীবনকে,
রঙে রাঙিয়ে তুলি,
সুনামে ভরিয়ে তুলি।
পছন্দের মানুষটির সারাজীবনের মানুষটিকে
একটু ভালোবাসাবাসি।
প্রকৃত ভালোবাসা সেটাই,
যাকে মন খুলে সব কথা বলা যায় নির্দ্বিধায়,
প্রান খুলে বাঁচা যায় নিজের ইচ্ছায়,
ডানা মেলে মন উড়ে বেড়ানো যায় নিজের ইশারায়।
প্রকৃত ভালোবাসায়,
ভালোবাসার মানুষটির জীবন বাঁচানোর পন,
যত্ন যেন সর্বক্ষণ,
ভালো ও আনন্দে রাখার প্রতিশ্রুতি কাজে চিরন্তন,
শ্রদ্ধা,সম্মান,ভক্তি,সততা,ভদ্রতা ও মুগ্ধতায় নিজেকে প্রদর্শন।
_______________

ليست هناك تعليقات:
إرسال تعليق