দৈনিক প্রতিযোগিতা,
কবিতা:যখন আমি শাশুড়ি হবো,
কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:07.12.2022
_____________________
যখন আমি শাশুড়ি হবো,
তখন আমি বৌমাকে বলব তোমার মা বাবা পরিবারকে নিয়ম করে ফোন কোরো কিন্তু,
তাদের খোঁজ খবর নিও সময় করে,
অবশ্যই বলবে -
যখন মনে পড়বে তখনই চলে আসতে।
বৌমার পছন্দ ও অপছন্দগুলোকে জানব,
মাঝে মাঝে চমকে দেবো তার পছন্দের খাবার তৈরী করে।
বলব-
পড়াশোনা ও চাকরির যদি থাকে ইচ্ছে,
পড়ের দিন থেকেই প্রস্তুতি নাও স্বনির্ভর হতে।
যদি দেখি যাচ্ছেনা শপিং করতে,
কারণ জেনে যেতে বলব মার্কেটিংয়ে।
বন্ধুদের সাথে একটু আড্ডা দিও ডেকে,
এতে তোমার মনটি থাকবে মেতে।
মাঝে সাঝে সিনেমা,পার্ক ও দুরে কোথাও যেও,
আমার ছেলেটিকে নিয়ে।
শেখাবো-
শ্রদ্ধা,সম্মান,ভালোবেসে ও গুছিয়ে চলতে,
বলব-
ভালো থেকো আমাদের সবাইকে নিয়ে।
__________________

ليست هناك تعليقات:
إرسال تعليق